সিলেট জেলা ছাত্রদল সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদকে গ্রেফতার করেছে র্যাব।
নগরীর উপশহরে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এরপর রাত ১০টায় র্যাব-৯ এর সদর দফতর থেকে উপ-পরিচালক (মিডিয়া) মেজর এসএএম ফখরুল ইসলাম খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে একাধিক মামলার পলাতক আসামি সাঈদ আহমদকে গ্রেফতার করা হয়। তাকে রাতে সিলেট মেট্টোপলিটন পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
এমই





