টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার নারান্দিয়া বাসস্ট্যান্ডে গত ৯ সেপ্টেম্বর বুধবার তোতামিয়া (৪০) নামে এক রিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তিনি কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কদমতলী গ্রামের পুন্য বেপারীর ছেলে । জানাযায় টাঙ্গাইল যাবার উদ্দেশ্যে নারান্দিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন রিকশা চালক তোতামিয়া ।

এমন সময় ইটভর্তি ভূঞাপুর থেকে টাঙ্গাইলগামী ট্রাকের ডালা ভেঙ্গে মাথার উপর পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন ।

ট্রাকের নম্বর (চট্রগ্রাম ট ১১০০১২)। ট্রাকের চালক শাহীন মিয়া (৩০) কালিহাতী উপজেলার পৌলির আজগর আলীর ছেলে । কালিহাতী থানার এসআই আবুল বাশার বলেন বিষয়টি দুইপক্ষ মিলে মীমাংসা করেছে।

এসএইচ