ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চন্তু হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
তিনি একটি হত্যা মামলার এজহারনামীয় আসামি ছিলেন বলে দাবি করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার হলিদাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত চন্তু হোসেন লালপুর গ্রামের রওশন আলীর ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, সোমবার রাতে কুষ্টিয়া শহর থেকে চন্তু হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে মহেশপুর উপজেলার হলিদাপাড়ায় মামলার অন্য আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যায় পুলিশ। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা চন্তু হোসেনের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায় পরে ঘটনাস্থলেই চন্তুর মৃত্যু হয়।
এমই





