১৯৭১ সালের ১ মার্চ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ঘটনা অস্বীকার করাসহ মুক্তিযুদ্ধের অবমাননার শাস্তি সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং অতিরিক্ত দণ্ড হিসেবে সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান রেখে খসড়া আইন তৈরি করেছে আইন কমিশন।
সোমবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ আইন, ২০১৬- এর ধারণাপত্রসহ খসড়াটি আইন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন কমিশন।
আইনের খসড়ায় স্বাক্ষর করেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সদস্য অধ্যাপক শাহ আলম ও বিচারপতি এটিএম ফজলে কবীর।
এসটি





