নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জামায়াত-শিবির কর্মী ছাড়াও অভিযানকালে নিয়মিত মামলার ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক এনামুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এছাড়া নিয়মিত মামলার ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। আটকদের মধ্যে জামায়াতের ১৬ জন ও শিবিরের দুই কর্মী রয়েছেন।
মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
এমএ





