বরগুনার পাথরঘাটা উপজেলার মাঝের চর এলাকায় বিষখালী নদী থেকে প্রায় ৪ মণ হরিণের মাংসসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মালেক গোমস্তা (৬০) ও উপজেলার কাকচিড়া ইউনিয়নের নবীন (৩৮)।
কাকচিড়া ইউনিয়ন নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল জানান, বিকেলে সুন্দরবন থেকে ট্রলারে হরিণের মাংস নিয়ে একদল হরিণ পাচারকারী মাঝের চর এলাকা পার হচ্ছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে প্রায় ৪ মণ হরিণের মাংসসহ ওই ২ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এফএফ





