জেলার তুলাসার গুচ্ছগ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ দলিল উদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পালং থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি শড়কি, সাতটি টেঁটা, চারটি রামদা ও পাঁচটি ঢাল।
পুলিশ জানায়, তুলাসার ইউনিয়নের বিবদমান মতি মুন্সি গ্রুপ ও আনোয়ার সরদার গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জন্য প্রস্তুতি নিতে এ অস্ত্র মজুদ করা হয়েছিল।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খন্দকার ফরিদুল হক বলেন, এ ঘটনায় পালং থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। দলিল উদ্দিনকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
এএইচ





