নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকায় অটোরিকশা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে।
আজ শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
বিস্ফোরণে ৩ শ্রমিক ও পথচারীসহ ৮ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বিস্ফোরণের কারণে উড়ে গেছে ওই কারখানার দেয়াল, ভেঙে চুরমার পুরো কারখানা।
স্থানীয় সূত্র জানায়, কাশিপুরের দেওয়ান বাড়ি মুসকানি মটরসে নতুন অটোরিকশা তৈরি করা হয়। রিকশার ব্যাটারিতে ক্যামিকেলে আগুন ধরে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে মুহূর্তের মধ্যে পুরো কারখানায় বিস্ফোরণ ঘটে। এবং পাশাপাশি রফরফ মটরস নামে আরেকটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস বলছে, ব্যাটারির ক্যামিকেলে ও ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এমনটা ঘটতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার উপর পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, বিস্ফোরণে কারখানায় দেয়াসহ পুরো কারখানা চুরমার হয়ে গেছে। কমপক্ষে সাতজন আহত হয়েছে।
এবিএস





