বর্ণিল আয়োজন ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানেও পালিত হয়েছে শুভ নববর্ষ। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে ব্যাস্ত পার্বত্য বান্দরবানের পাহাড়ি জনগোষ্ঠী।

প্রাণের উৎসব নববর্ষকে ঘিরে আনন্দের জোয়ারে ভাসছে বান্দরবানবাসী। পাহাড়ি পল্লী গুলোতে এখন নানা রঙ্গের সাজ। হাট-বাজারগুলোতে পড়েছে কেনা-কাটার ধুম।নববর্ষকে সামনে রেখে সমগ্র বান্দরবানের হোটেল আগাম বুকিং হয়ে গেছে। উৎসবে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পৃথক বার্তায় সুখ, সমৃদ্ধি কামনা করেছেন।

এই উৎসব শুধু বাঙালিরাইনন পাহাড়ীরাও নানা ভাবে পালন করেছেনমিলে মিশে।পার্বত্য অঞ্চলের  উৎসবকে দেখার জন্য বান্দরবান পার্বত্য জেলায় বহু দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটেছে। 

সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে পহেলা বৈশাখের সকল উৎসব পালনে পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন।

এমই