ডাকাতির প্রস্তুতিকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর রেল ক্রসিং এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ ১১ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।

কুলাউড়া থানার অফিসার ইন চার্জ (তদন্ত) আতিকুল ইসলাম ডাকাতদের আটকের সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার সকাল ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

কেএইচ