চাঁপাইনবাবগঞ্জে পিস্তল, ম্যাগজিন ও চার রাউণ্ড গুলিসহ বেলাল উদ্দিন (২৭) নামে ৭ মামলার আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় দিকে শহরের রেলস্টেশন সংলগ্ন আলিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বেলাল উদ্দিন হুজরাপুর কাজীপাড়া গ্রামের মৃত এচান আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, বেলাল দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার নামে সদর থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে সোমবার (২৩ মে) রাত পৌনে তিনটার দিকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউণ্ড গুলিসহ সোহেল রানা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

সোহেল রানা শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের পনেররশিয়া আমতলা গ্রামের মো. বেলালের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল হক বলেন, রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

এমবি