আগামীকাল বুধবার থেকে সারাদেশে পণ্যবাহী নৌযানের সকল নৌশ্রমিক কর্মবিরতি পালন করবে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে শ্যালা নদী দিয়ে নৌযান চলাচলের ব্যবস্থা গ্রহণ না করলে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ হুঁশিয়ারি দেন।

এআর