করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৪১১ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৮ হাজার ১৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।
শনিবার (০৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ৩১ হাজার ৭০২টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৭১৪টি। দেশে এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮০ লাখ ৭৫ ৪০৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৫৫ হাজার ৪৪৯টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ১৯ হাজার ৯৫৮টি।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৬৭ শতাংশ।
মারা যাওয়া ২৬১ জনের মধ্যে পুরুষ ১৫২ জন আর নারী ১০৯ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট ১৪ হাজার ৯৭৪ জন পুরুষ আর ৭ হাজার ৪৩৭ জন নারী মারা গেলেন।
এদের মধ্যে বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন ৯ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে আটজন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ১ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০১ জন, চট্টগ্রাম বিভাগের ৬২ জন, রাজশাহী বিভাগের ৮ জন, খুলনা বিভাগের ৪৫ জন, বরিশাল বিভাগের ১২ জন, সিলেট বিভাগের ৭ জন, রংপুর বিভাগের ১০ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১৬ জন।
এমবি





