দেশে এখন পর্যন্ত ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ করোনাভাইরাসের টিকা এসেছে। এর মধ্যে ৬ কোটি ২৬ লাখ ১ হাজার ১৫৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ১ কোটি ৪৬ লাখ ৭১ হাজার ২৬৭ ডোজ।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল (২৭ অক্টোবর) এইসব তথ্য জানা যায়।
দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৮১০ জনকে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ১৩ লাখ ৩২ হাজার ২৮৯ জন। আর আজ ২ ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ১৪০ ডোজ টিকা।
এসব করোনার টিকার মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। এখন পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৭৩ লাখ ৮ হাজার ৯৫৮ জন।
এমবি





