কুড়িগ্রামে রুবিনা বেগমকে হত্যার দায়ে তার স্বামী আলমগীর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার দুপুর ২টায় জেলা ও দায়রা জজ গোলাম মোর্শেদ এই রায় ঘোষণা করেন ।

মামলার বিবরণে জানা গেছে, আলমগীর হোসেন ২০০৩ সালে স্ত্রী রুবিনা বেগমকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় রুবিনার মা আছিয়া খাতুন বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ ১১ বছর পর আইনী লড়াই শেষে এ রায় ঘোষণা করা হয়।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্রাহাম লিঙ্কন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ