বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ ১৭ মার্চ (শুক্রবার) দ্বিতীয় দিনের কর্মসূচিতে ‘গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে’ আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম তাঁর প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বঙ্গবন্ধুর আদর্শই একটি স্বতন্ত্র টেক্সট, স্বপ্ন না থাকলে সমাজকে কিছু দেওয়া যায় না’। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সাল এবং ২০৪১ সালকে দেশের উন্নয়নের যে মাইলফলক দিয়েছেন তা আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে’।

গতকাল প্রথমদিনে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের থিয়েটার হলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর ভাষণ পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে আজ সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের কর্মসূচী।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মঞ্জুরুল আহসান বুলবুল এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর এবং প্রক্টর ড. মো. জাহিদুল কবীর। স্বাগত বক্তব্য রাখেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী- ২০১৭ উদ্যাপন কমিটির সদস্য-সচিব মাসুম হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্র নেতা ছাব্বির আহমেদ এবং আপেল মাহমুদ।

আলোচনায় বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-বিশ্ববিদ্যালয়য় সাংবাদিক সমিতি-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মোঃ ওয়াহিদুল / মাহমুদ