খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাজীপাড়ার বাসিন্দা মোটর সাইকেল চালক রবিউল আউয়ালের হত্যাকাণ্ডের ঘটনায় দুই জনকে আটক করছে ডিবি পুলিশ।
শনিবার রাতে স্থানীয় পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো গুইমারার তৈকর্মা পাড়ার বাসিন্দা মিশাই মারমা ওরফে নিপ্রু মারমা (৩৫) ও উশিং মারমা (১৯)।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যোবায়ের উল হক জানান, মামলাটি গুরুত্তপূর্ণ হওয়ায় নিবিড় তদন্তের জন্য পুলিশ সুপার মো. আলী আহমেদ খানের নির্দেশে একদিন পরই জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার রাত ১০ টার দিকে ডিবি পুলিশ দু’জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটকদের একজন রবিউল আউয়ালের লাশের সাথে পাওয়া বেশ কিছু আলামত তার বলে স্বীকারও করেছে।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুর রকিব জানান, রবিউল আউয়াল হত্যাকাণ্ডের ক্লু পাওয়া গেছে। আটক ব্যক্তিদের রিমান্ড চাওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপরে গুইমারা উপজেলার তৈকর্মা এলাকায় পাহাড়ের নীচে ধান ক্ষেত থেকে দু’হাত পিছমোড়া বাঁধা অবস্থায় রবিউল আউয়ালের লাশ উদ্ধার করে পুলিশ।
জেড





