ময়মনসিংহের ভালুকায় একটি দ্রুতগামী বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার শিতস্টোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি জানান।

তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাসের চাপায় ওই দম্পতি নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

এমই