রাজধানীর ধানমন্ডির র‍্যাংগস ফরচুন স্কয়ারের ডোমিনোজ পিজ্জাসহ ৫টি দোকান বন্ধের নির্দেশ দিয়েছে রাজউক।

‘বসবাসযোগ্য সনদ’ (অকুপেন্সি সার্টিফিকেট) না নিয়ে কার্যক্রম শুরু করায় দোকানগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়।

সোমবার (০১ এপ্রিল) রাজউকের জোন-৫ এর অথরাইজড অফিসার রাসেল এ নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, আজ মৌখিকভাবে এই নির্দেশনা দেয়া হয়েছে। দু’দিন পর আবার রাজউক থেকে অভিযানে যাওয়া হবে। যদি এরমধ্যে তারা তাদের কার্যক্রম বন্ধ না করে, তবে তাদের প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হবে।

উল্লেখ্য, রাজউকের নিয়ম হচ্ছে, ভবন তৈরির পরে ব্যবহার উপযোগী একটি সনদ নিতে হবে। সেই সনদ নেয়ার পরেই বাণিজ্যিকভাবে কাজ করতে পারবে।

কিন্তু ডমিনোজ পিজ্জাসহ সেই ৫ প্রতিষ্ঠান ব্যবহার উপযোগী সনদ না নিয়েই তাদের কার্যক্রম শুরুর করায় রাজউক থেকে তাদের এই নির্দেশনা দেয়া হয়েছে।

এএস