সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ ঠাকুরগাঁওয়ে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার পাঁচটি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, নাশকতার মামলায় গত ২৪ ঘণ্টায় বিএনপি নেতা ও সদর উপজেলার আকচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার চৌধুরী ও বালিয়া ইউনিয়নের আফাজ উদ্দিন ভুইয়া, রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পারভেজ, ঢোলারহাট ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো. জুয়েল, বিজয় চন্দ্র, রহিদুল ইসলাম রোহান, আব্দুল জলিল, নাজিউম উদ্দিন, আওয়াল, মাসুদ পারভেজসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, জেলার ৫টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়।





