ঈদ-উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সুপ্রিমকোর্ট সংলগ্ন রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে।
এ জামাতে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ সাধারণ শ্রেনী পেশার মানুষ ঈদের নামাজ আদায় করেন।
এর আগে ইসলামের বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেন ইসলামীক ফাউন্ডেশনের গ্রান্ড মুফতি মাওলানা আবদুল্লাহ।
এর আগে কুরবানীর তাৎপর্য শীর্ষক আলোচনা রাখেন ইসলামীক ফাউন্ডেশনের পরিচারক এটিএম ইনামুল হক। এরপর সকাল সাড়ে ৮ টার দিকে নামাজ শুরু হয়।
এতে ইমামতি করছেন গ্রান্ড মুফতি মাওলানা আবদুল্লাহ। নামাজ শেষে দেশের কল্যানসহ বিশ্বের সকল মানুষের শান্তি-সমৃদ্ধি কামনা করে তিনি মোনাজাত করেন।
ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছে পুরুষ -মহিলাসহ হাজার হাজার ধর্মপ্রান মানুষ। এ জামাতে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেন, মন্ত্রিসভার সদস্যদের মধ্যে- মৎস ও পশুসম্পদ মন্ত্রী প্রফেসর সাইদুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সংসদসদস্য, রাজনীতিবিদ ও সাংবাদিকসহ সকল মানুষ এ জামাতে অংশ নিয়েছেন।
কেএ





