দিনাজপুরের বিরল উপজেলার সিমান্তবর্তী এলাকা থেকে ৫৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুর ১২টায় বর্ডার গার্ড ব্যাটলিয়ন-০২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিজিবি।

বর্ডার গার্ড ব্যাটালিয়ন=০২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩৩০/৬ এস হতে ৪ কি.মি. অভ্যন্তরে ঘাগড়াগাছি নামক স্থানে একটি বাঁশঝাড়ের কাছে অবৈধভারে ভারতে পাচারের উদ্দেশে চোরাকারবারী দল কষ্টি পাথর ক্রয়- বিক্রয়ের জন্য উপস্থিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জেসিও নায়েক সুবেদার কাজী রাকিবুল হাসানের নেতৃত্বে ১টি টহলদল ৫৭ কেজি ওজনের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে।

মূর্তিটি ভারতে পাচারের জন্য পাচারকারী চক্র সেখানে মূর্তিসহ অপেক্ষা করছিল। বিজিবির অভিযানে পাচারকারীরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়। ঘটনা স্থলথেকে কাউকে গ্রেফতার করা যায়নি।

এসএইচ