সকাল ১১টার দিকে কুষ্টিয়ায় বারখাদা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুরা শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে যায়।

স্থানীয় লোকজন বিলের এক খাদে ভাসমান অবস্থায় তিন শিশুকে দেখতে পান।

এরপর বিকেল ৫টার দিকে তাদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত ডাক্তার শিশুদের মৃত ঘোষণা করেন।

জেআই