নীলফামারীতে গাফিলতির অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে পল্লী বিদ্যু সমিতির প্রধান কার্যালয়ের পরিচালক মশিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
গত রোববার রাতে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রামে পল্লী বিদ্যুতের পড়ে যাওয়া ছেরা তারে জড়িয়ে দুই জন নিহত হয়েছিলেন। এছাড়া আহত হয়েছিলেন আরও ১২ জন। এর প্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হল।
বরখাস্তকৃতরা হলেন- সমিতির জেনারেল ম্যানেজার ইনসের আলী, কিশোরগঞ্জ উপজেলার টেপারহাট অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা ফারুখ আহমেদ ও লাইনম্যান রুবেল হোসেন।
বিষয়টি নিশ্চিত করে পল্লী বিদ্যুৎ সমিতির কিশোরগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোকছেমুল হাকিম জানান, সাময়িক বরখাস্ত হওয়া জেনারেল ম্যানেজারের স্থলে আমাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
এম এ





