বিএনপির যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদসহ ২০ দলীয় জোটের সকল নেতাকর্মীদেরকে তাদের পরিবারের নিকট সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া, গণগ্রেফতার ও যৌথবাহিনীর নামে বিশেষ বাহিনীর নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
বুধবার দুপুর ১টার দিকে শহরের হরি কিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় নতুনবাজার মোড়ে পৌঁছালে মিছিলটি ফিরিয়ে দেয় পুলিশ পরে বাতিরকল মোড়ে গেলে সেখানেও বাধার মুখে পড়ে এরপর নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে এসে সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলে ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, কোষাধ্যক্ষ রতন আকন্দ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক মাসুদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল কবির মোঃ মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, ছাত্রনেতা সামছুল আলম উজ্জলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএইচ





