যে সমাজে ভয়ের সংস্কৃতি সর্বব্যাপ্ত হয়ে উঠেছে, সেখানে এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। ভয়ের সংস্কৃতি, আতঙ্ক ও সন্ত্রাস যার উপাদান। পেশি শক্তি আর ক্ষমতার দাপট দেখিয়ে চলছে দুর্বল দের পতি সবল দের নির্যাতন। মানবতার বালাই নেই।

কোন দিকে যাচ্ছে সমাজ বিবেক? এমন প্রশ্নই যাগে সন্তানের সামনে উলঙ্গ করে হাত পা বেঁধে নির্যাতন করা সমাজের ওপর।

ভোলার লালমোহনে এক মোটরসাইকেল চালককে ইয়াবা বিক্রি করতে অস্বীকার করায় বিএনপি আখ্যা দিয়ে দুই সন্তানের সামনে উলঙ্গ করে হাত পা বেঁধে নির্যাতন করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

নির্যাতনের ভিডিও

রবিবার রাতে নির্যাতনকারী কালমা ইউনিয়নের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামি হাসানকে পুলিশ গ্রেফতার করে। এর পরপরই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে।

নির্যাতিত জসিম উপজেলার ডাওরি বাজারে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আবদুল মুন্নাফের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক। অভিযুক্ত হাসান কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিস্ত্রি বাড়ির আবু ড্রাইভারের ছেলে।

ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলচালক জসিমকে শত শত মানুষ ও তার দুটি শিশুসন্তানের সামনে নির্যাতন করা হচ্ছে।

মোটরসাইকেলচালক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিলেন হাসান। জসিম ওই প্রস্তাবে রাজি না হলে ডাওরিবাজারে জনসম্মুখে উলঙ্গ করে তার দুটি শিশুসন্তানের সামনে বিএনপি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করেন।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, ভিডিওটি ২০১৮ সালের। হাসানকে রোববার ডাকাতি মামলায় গ্রেফতার করার পর এ ভিডিওটি ছাড়া হয়েছে।

এদিকে জসিমকে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে সর্বত্র নিন্দার ঝড় বইতে শুরু করেছে।

এএস