যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে সর্বচ্চো সতর্কাবস্থা জারি করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ জুলাই) রাত দশটায় বিজিবি রুদ্রপুর সীমান্তে বসবাসরত গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে এই সবর্চ্চো সতর্কাবস্থা জারির বিষয়টি জানানো হয়। রাত ১০টার পর কারফিউ জারি করা হয়েছে।

রাত ১০টার পর সীমান্তে দোকানপাট বন্ধসহ রাস্তাঘাটে লোক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এসময় কাউকে দেখা মাত্র গুলি করার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) রাতে রুদ্রপুর বিওপির বিজিবি'র নায়েব সুবেদার মোস্তফা কামাল ও হাবিলদার সৈয়দ মিরাজ জনগণকে এ কথা জানান।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ভারতের আংরালী সীমান্ত দিয়ে রুদ্রপুর গ্রামে গরু নিয়ে আসার সময় বাংলাদেশি রাখালদের ধাওয়া দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এরপর বাংলাদেশি গরুর রাখালরা তাদের ওপর হামলা চালায়। এ সময় বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবির কাছে কড়া প্রতিবাদ জানায় বিএসএফ।

গতকাল রাতে গ্রামবাসীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর রুদ্রপুর বিওপি বিজিবির নায়েক সুবেদার মোস্তফা কামাল ও হাবিলদার সৈয়দ মিরাজ এই সতর্কাবস্থা জারি করেন।

এদিকে, সীমান্তে যে কাউকে দেখা মাত্র গুলি করার নির্দেশনা দিয়েছে বিজিবি। এ ছাড়া রাত ১০টার পরে রাস্তাঘাটে চলাচল করতে নিষেধ ও দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, রুদ্রপুর সীমান্তের ওপারে বিএসএফকেও সর্বোচ্চ সতর্কাবস্থায় দেখা যায়। 

২১ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশি গরুর রাখালরা বিএসএফের জওয়ানদের ওপর হামলা চালালে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএসএফের প্রতিবাদের কারণে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা  হয়েছে। সূত্র-বাংলা ট্রিবিউনে,এনটিভি।

এমবি 

banglatribune.com/country/news/347021/রুদ্রপুর-সীমান্তে-বিজিবি’র-সতর্কতা-অবস্থা-জারি ntvbd.com/bangladesh/207241/বিএসএফের-ওপর-হামলা-শার্শায়-সতর্কতা বিএসএফ’র ওপর বাংলাদেশি রাখালদের পাল্টা হামলা, সীমান্তে গুলির নির্দেশ .