রাজশাহীর বাঘায় টেলিফোন এক্সচেঞ্জে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য টেলিফোন এক্সচেঞ্জের নৈশপ্রহরী সোহেল রানাকে আটক করেছে পুলিশ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, ভোরে দুর্বৃত্তরা টেলিফোন এক্সচেঞ্জে পেট্রোল দিয়ে আগুন দেয়। এরপর নৈশপ্রহরী সোহেল রানা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তার চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি আরো জানান, আগুনে একটি অ্যানালগ বোর্ড, ৪৮টি ব্যাটারি, তিনশ’ মিটার ক্যাবল এবং দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ২৮৫টি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

এএইচ