রাজধানীর পল্লবীর সিরামিক রোডে পুলিশের গুলিতে জাবের (২২) নামের এক ছিনতাইকারী আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে জাবের নামে ওই ছিনতাইকারীকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যেতে সমর্থ হয়।
তবে ঘটনাস্থল থেকে ২টি ছোড়া ও ২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান,চারজন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে সিরামিক রোডে অবস্থান করছেন,এমন সংবাদের ভিত্তিতে পুলিশে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ঘটনাস্থলে ২টি ককটেল বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়লে জাবের নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। পুলিশ তাঁকে আটক করলেও অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হন।

[b]ঢাকা,২৪জানুয়ারি(টাইমনিউজবিডি)জেইউ/এসএইচ[/b]