বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য গতিশীলসহ বন্দর এলাকায় যানজট নিরসনের লক্ষে আজ দুপুরে বেনাপোল কাষ্টমস ক্লাব মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল কাষ্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী। সেমিনারে কাষ্টম, বন্দর পুলিশ, বিজিবি ও বন্দর ব্যবহারকারী সংগঠনের নের্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে “নিরাপদ কাস্টম, নিরাপদ বাণিজ্য” এ শ্লোগান নিয়ে বেনাপোল কাস্টমস হাউসে নিরাপত্তা জোরদার করার লক্ষে মুল ফটকে মেটাল ডিকেক্টর ও আন্ডার ভেইকেল ইন্সপেকশন মিরর এর উদ্ভোধন করেন। এসময় ব্যবসায়ীরা বলেন, জঙ্গী হামলা হতে পারে এ আশংকায় বেনাপোল কাষ্টম হাউসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এব্যবস্থা নিয়েছেন কাষ্টম কর্তপক্ষ।
বেনাপোল কাস্টম কমিশার বেলাল হোসেন চৌধুরী বলেন কাষ্টম ও বন্দর ব্যবহারহারীদের নিরাপত্তা জোরকার করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
শেখ নাছির উদ্দিন/এসএম





