টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মালতী গ্রামে অসামাজিক কার্যকলাপের সময় ৬ জনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটকৃতরা হলেন টাঙ্গাইল সদর থানার চর পৌলি গ্রামের আজিজুর রহমানের ছেলে সাইফুল ইসলাম সবুজ (৩০), কালিহাতী উপজেলার মালতী গ্রামের আজিজুর রহমানের ছেলে আনোয়ারুল হক(২৬), একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও আব্দুল হাইয়ের স্ত্রী লাভলী বেগম, ভূঞাপুর উপজেলার বাড়ই গ্রামের শুকুর মাহমুদের ছেলে মো. ফারুক খান (২৪), নেত্রকণা উপজেলার সাহেদ আলীর মেয়ে রোকেয়া আক্তার হ্যাপি।
এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ





