আব্দুল মতিনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

অবরোধের সমর্থনে বিভিন্ন স্থানে পিকেটিং করেছে সংগঠনের নেতাকর্মীরা। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থায়। অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গত ৩ সেপ্টেম্বর ভোর রাতে খাগড়াছড়ির মানিকছড়িতে আব্দুল মতিন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনার প্রতিবাদে বাঙালি ছাত্র পরিষদ মানিকছড়িতে কয়েক দফা মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করে।

তারই ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর মানিকছড়ি উপজেলায় মানববন্ধনের মাধ্যমে বাঙ্গালী ছাত্র পরিষদ মতিন হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসনকে ৯৬ ঘণ্টার সময় বেধে দেয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহত আব্দুল মতিনের ছেলে আলী হোসেন বাদী হয়ে মামলা করেছে। পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে।

এমআর