নেত্রকোনায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৩ মার্চ) বিকেলে নেত্রকোনা পৌর শহরের উত্তর কাটলী এলাকা ও সদর উপজেলার বাংলা ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কাটলী এলাকার দিনমজুর আঙ্গুর মিয়ার স্ত্রী বেগম (৪৮) ও বাংলা ইউনিয়নের বাংলা বাজার এলাকার সুধীর সরকারের ছেলে আলাল সরকার (৪০)। 

স্থানীয়রা জানায়,  আলাল বাংলা বাজারে নিজের নবনির্মিত দোকান ঘরের দেয়ালে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে যান তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এদিকে, বেগম কাজ শেষে গোসল করতে গিয়ে বাথরুমে থাকা বিদ্যুৎ লাইনের ছেড়া তারে জড়িয়ে যান। উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম এ তথ্য  নিশ্চিত করেছেন। 

এম আর