রাজধানীতে রেল লাইনের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। শেওড়া থেকে বিমানবন্দর পর্যন্ত গুঁড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ সব স্থাপনা।

রেলওয়ের ম্যাজিস্ট্রেট নুরুন্নবীর নেতৃত্বে মঙ্গলবার সকালে পৌনে দশটার দিকে শুরু হয় এ অভিযান। এরই মধ্যে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানের আগে কোনো ধরনের নোটিশ দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এদিকে, রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে বলে জানালেন ম্যাজিস্ট্রেট।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই