খরচ কম ও দাম বেশি পাওয়ায় নড়াইল জেলার বিভিন্নস্থানে এখন লাউ চাষ বৃদ্ধি পাচ্ছে। মাছ চাষের পাসাপাসি বা পতিত জমিতে লাউ চাষ করে বাড়তি আয় করতে পেরে বেশ খুশি লাউ চাষীরা। ফলে লাউ চাষে আগ্রহী হচ্ছেন অনেকে।
কীটনাশকমুক্ত এই সবজি নড়াইল জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে এখন। নড়াইল গ্রামের লাউ চাষী আইয়ুব আলী জানান,শীতকালীন সবজি হলেও সারা বছর লাউ ধরে তার বাগানে। পোকা-মাকড়মুক্ত থাকায় কীটনাশক লাগে না লাউ চাষে। অধিক ফলন ও বাজার মূল্য বেশি পাওয়ায় লাউ চাষ বৃদ্ধি পাচ্ছে।
মাছের খামারের পাশের পতিত জমি ও পুকুরের পাড় বা বাড়ির চালে লাউ চাষ করছেন অনেক। তিনি আরো জানান, প্রতিটি লাউ ২০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করতে পেরে খুব খুশি। এক বিঘা জমিতে তার লাউ চাষ করতে খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা। এর থেকে তিনি লাউ বিক্রি করবেন এক লাখের অধিক টাকা বলে জানায় একাধিক চাষি।
বর্তমানে নড়াইল জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিক্রয় হচ্ছে নড়াইলের উৎপাদিত লাউ।সবজি উৎপাদনে নড়াইলের লাউ একটি অর্থকরী ফসল হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
উজ্জল/নাজিব





