নয় দফা দাবিতে রোববার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা ধর্মঘটে নেমেছে বাংলাদেশে উবারের চালকদের দুটি সংগঠন।

ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন এবং বাংলাদেশে রাইড শেয়ারিং ড্রাইভার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, উবারের ‘নানা অনিয়মের’ প্রতিবাদে এবং চালকদের ন্যায্য দাবি আদায়ে তাদের সদস্যরা রোববার মধ্যরাত থেকে গাড়ি চালানো বন্ধ রেখেছেন।

বাংলাদেশে রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভ আহমেদ রোববার রাতে বলেন, “উবারের অ্যাপ ব্যবহার করে চলাচলকারী মোটরকার ও মোটরসাইকেল এ কর্মসূচির আওতায় থাকবে। আমরা চালকদের আহ্বান জানাচ্ছি এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য।

উবার চালকদের ৯ দফা দাবিগুলো হলো-

১. উবারের ওয়ে বিল অনুযায়ী ট্রিপ শুরু করা থেকে শেষ পর্যন্ত কিলোমিটার ও মিটার হিসাব করে ভাড়া দেয়া;
২. কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা;

৩. গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে তাই ভাড়া বাড়াতে হবে;

৪. চালকদের নিরাপত্তার ব্যবস্থা ও যাত্রী দ্বারা গাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়া;

৫. যাত্রীদের করা অভিযোগ যাচাইয়ের নাম করে চালকদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া যাবে না;

৬.যাত্রীর অ্যাকাউন্টে ছবি বাধ্যতামূলক থাকতে হবে এবং যাত্রীকে লোকেশনের ব্যাপারে প্রাথমিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে;

৭. সর্বোচ্চ দুই কিলোমিটারে মধ্যে যাত্রীর সঙ্গে চালকদের সংযোগের ব্যবস্থা করতে হবে;

৮. চালকদের গন্তব্যের ক্ষেত্রে শতভাগ গন্তব্যের আশপাশে ট্রিপ দিতে হবে এবং

৯. দৈনিক ১২ ঘণ্টার বেশি অনলাইনে থাকা যাবে না এই সিদ্ধান্ত বাতিল করা।

এএস