ভোলা-লক্ষীপুর মহা সড়ক  রক্ষার কাজের বালি ভর্তি একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ঠিকাদার খোকন গোলদার জানান, ভোলা-লক্ষীপুর মহা সড়কসহ ইলিশা ফেরিঘাট সড়ক রক্ষায় জরুরি ভিত্তিতে শুক্রবার পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করে।

ওই কাজের জন্য চাঁদপুর থেকে জিহান মনি নামক একটি কার্গো জাহাজ ৫ হাজার ফুট বালি নিয়ে ইলিশা চডার মাথা এলাকায় আসলে শনিবার ভোররাতে মেঘনার পানির স্রোতে ও ঢেউয়ের কবলে পড়ে ঘাটের কাছে থাকা অবস্থায়ই ডুবে যায়।

এ সময় জাহাজের চালকসহ অন্যন্য কর্মচারীরা স্থানীয়দের সহায়তায় সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। জাহাজের মালিক হচ্ছে ভোলার আফসার মিয়া।

জানা যায়, ট্রলার ডুবিতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এসএইচ/ এআর