ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবেন। এ সময় তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

শনিবার বেলা সাড়ে ১১টায় তার কার্যালয়ে সার্ক পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সার্ক সম্মেলন অত্যন্ত সফল হয়েছে বলে আমরা মনে করি। সম্মেলনের বিশেষ অর্জনের মধ্যে রয়েছে জ্বালানি সহযোগিতাবিষয়ক কাঠামো চুক্তি স্বাক্ষর। এর মাধ্যমে সার্কভুক্ত দেশের মধ্যে বিদ্যুৎ কেনাবেচার পথ সুগম হলো।

মাহমুদ বলেন, আগামী তিন মাসের মধ্যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মোটর ভেহিক্যাল ও রেল সহযোগিতা চুক্তি সই হবে।

এআর