রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল এলাকায় মাইক্রো বাসের মধ্যে গারো তরুণীকে গণধর্ষণের ঘটনা একটি পরিকল্পিত ঘটনা বলে ধারনা করছেন পুলিশ। ধর্ষণকারীদের সনাক্তের চেষ্টাও চলছে।

সোমবার বেলা সাড়ে পৌনে বারোটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি যুগ্ম কমিশনার(ডিবি) মনিরুল ইসলাম একথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ওই এলাকার আশপাশে থাকা ভিডিও ফুটেজ দেখে ধর্ষণকারীদের সনাক্তের চেষ্টা চলছে। এবং তাদের মধ্য থেকে যাদের সনাক্ত করা হয়েছে আশা করি খুব শিঘ্রই তাদের গ্রেফতার করবো।

এঘটনায় একজন গ্রেফতার হয়েছে সংসদীয় একটি কমিটির দেওয়া এমন তথ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনার তদন্ত কর্মকর্তা কউকে এ পর্যন্ত গ্রেফতার করতে পরেনি। তবে যদি আইনশৃঙ্খলা বাহিনীর কারো হাতে গ্রেফতার হয়েও থাকে সেধরনের কোন তথ্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে আসেনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় গারো ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ২২ বছর বয়সী ওই তরুণীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। ওই তরুণী যমুনা ফিউচার পার্কের একটিশোরুমে বিক্রয় বিভাগে কাজ করেন। রাতে কাজ শেষে বাসায় ফিরতে গাড়ির জন্য কুড়িলে অপেক্ষাকরছিলেন।

এ সময় পাঁচ জন দুর্বৃত্ত মাইক্রোবাসে করে এসে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। এরপর চলন্তমাইক্রোবাসে পালাক্রমে ধর্ষণ করে উত্তরার জসীমউদদীন রোড এলাকায় ফেলে যায়। স্থানীয়দের সহায়তায়সেখান থেকে বাসায় ফেরেন ওই তরুণী। পরে শুক্রবার এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করেন তিনি।

শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষেচিকিৎসকেরা জানান, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। সাত দিনের মধ্যে চূড়ান্তপ্রতিবেদন দেওয়া হবে।

 

এমআর/ইআর