গাইবান্ধায় ঘাতক ট্রাক্টারের ধাক্কায় প্রাণ গেল মটরসাইকেল আরোহীর আরিফ হোসেন (২৪)। গত সোমবার (২৯ জুলাই) বিকালে গাইবান্ধা সদরের মালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এঘটনায় ট্রাক্টরটি আটক করা হলে চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ হতে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে।

স্থানীরা সূত্রে জানায়, নিহত আরিফ মোটরসাইকেলে করে গোডাউন বাজার ব্যাপারীপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ হোসেন মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার পুলিশ কর্মকর্তা খান মো. শাহরিয়ার জানান, দুর্ঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হলেও পালিয়ে গেছে এর চালক।

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিক্তিতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

রুবেল/এএস