‘গণতন্ত্র হত্যা দিবস’উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ জানুয়ারি কালো পতাকা মিছিল বের করে বিএনপি’র নেতা-কর্মিরা। এ সময় পুলিশ তাতে বাধা দেয় এমন অভিযোগ করেছেন বিএনপি খুলনা জেলা ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল বের করলে এ ঘটনা ঘটে।

তারা বলেন, মিছিল নিয়ে বের হলে প্রায় আধা ঘণ্টা পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্থি হয়।

এ প্রসঙ্গে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অনুমতি না নিয়ে বিএনপি’র নেতা-কর্মীরা মিছিল বের করায় বাধা দেওয়া হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এর আগে বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি এবং ছাত্রদল-যুবদল-মৎস্যজীবী দলের নেতা-কর্মীরা কালো পতাকা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।

আসাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, বিএনপি নেতা মীর কায়সেদ আলী, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট এস আর ফারুক, শাহজালাল বাবলু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আজিজুল হাসান দুলু, যুবদলের মহানগর সভাপতি শফিকুল আলম তুহিন প্রমুখ।

মামুন/এআই