ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া বাসচাপায় মো. হাসান তারেক (২২) নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বালুয়াকান্দি হাসপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসান তারেক ঢাকায় কর্মরত ছিলেন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনাপুরা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন তিনি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস হোসেন জানান, হাসান তারেক পুলিশ সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। তারেক মোটর সাইকেলে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। এছাড়া তারেকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এআই





