নাটোরের নলডাঙ্গা উপজেলায় আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি ক্যান্সারের কষ্ট সহ্য করতে না পেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলার খাজুরা গ্রামের তেলীপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ক্যান্সার আক্রান্ত আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করতেন এবং বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাতেন। মৃত্যু যন্ত্রণাকে জয় করতে ব্যর্থ হয়ে সকালে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের আম গাছে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ওয়াজেদ আলী খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এআই





