ঝিনাইদহে সাথী খাতুন (১৯) নামে এক মহিলা কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে পুশের উর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ফালগুনি রানী সাহা জানান, সোমবার বেলা ১.৫০ টার দিকে সাথী খাতুনকে নিয়ে মোহনা নামে এক মহিলা কনস্টেবল হাসপাতালে আসেন। তার অবস্থা আশংকা মুক্ত বলা যাচ্ছে না। ৭২ ঘন্টা পর বলা যাবে।
তবে বিকাল ৪.৫০ টার দিকে এএসআই ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজন নারী পুলিশ সাথীকে ইজিবাইকে করে সদর হাসপাতাল থেকে পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যান। বিষয়টি নিয়ে ঝিনাইদহ আরআই অফিসে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে কেও কথা বলতে রাজি হন নি। এমনকি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ফোন ধরেন নি।
তারেক/নাজিব





