রাজধানীর মিরপুরে শুক্লা মণ্ডল (২৩) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ওই তরুণী সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্লার মামা সমীরন বলেন, শুক্লা শ্যামলীর শিশু হাসপাতালে কর্মরত ছিলেন। তার স্বামী মৃদুল মন্ডল সিঙ্গাপুর প্রবাসী।

এমআর