লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী রহমতপুর এলাকা থেকে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই বাড়ির মালিক আয়নাল হক (৩২), একই এলাকার শিবির কর্মী মাসুদ রানা (১৯), ফরহাদ হোসেন (১৬), শাকিল হোসেন (১৬), জিয়াউর রহমান জিবু (২৫), রোকনুজ্জামান (২৫), প্রাণকৃষ্ণ গ্রামের হাসান (২১), একই উপজেলার পশ্চিম জগতবেড় আওয়ারবাড়ি এলাকার নুর আলম (১৬), আলতাব হোসেন (২২), একই এলাকার কচুয়ারপাড় গ্রামের নুরুল হুদা (১৯), হাতীবান্ধা উপজেলার দালালপাড়ার আব্দুর রহিম (২০), একই উপজেলার বড়খাতা গ্রামের জমশের আলী (৩৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার নান্দিশহর গ্রামের বাসিন্দা কেন্দ্রীয় শিবির নেতা রতন মিয়া (২২)।

পাটগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামায়াত কর্মী আয়নাল হকের বাড়িতে জামায়াত-শিবিরের গোপন প্রশিক্ষণ চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে জিহাদি বইপত্র ও প্রশিক্ষণের বেশ কিছু উপকরণসহ ১৩ জনকে আটক করে পুলিশ।

কেএইচ