চট্টগ্রাম বন্দর জেটিতে পানি সরবরাহকারী এমভি মশক নামে একটি জাহাজ ডুবে গেছে। তবে জাহাজটির নাবিকরা নিরাপদে উপকূলে উঠতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
রোববার ভোর সোয়া ৫টার দিকে বন্দরের ১৩ নম্বর জেটি এলাকায় ডুবে যায় জাহাজটি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম জানান, ভোরে এমভি মশক নামে একটি জাহাজটি ডুবে গেছে। জাহাজটি দেশী-বিদেশী জাহাজে পানি সরবরাহ কাজে নিয়োজিত ছিল। তবে জাহাজটির নাবিকদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
তিনি জানান, জাহাজটি ডুবে যাওয়ায় বন্দর চ্যানেলে কোনো সমস্যা হচ্ছে না। এটি উদ্ধারে কাজ চলছে। তবে কি কারণে ডুবে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
কেএইচ





