নড়াইল-লোহাগড়া সড়কের সীমাখালীতে যাত্রীবাহী বাসের সাথে জেএসএ গাড়ির (থ্রি-হুইলার) সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ জন।
বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমাখালীঘাট থেকে লোহাগড়াগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী জেএসএ গাড়ির সংঘর্ষ হয়। এতে জেএসএ গাড়িটি দুমড়ে-মুচকে যায়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নড়াইলের সীমাখালী মোড়ে যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি জেএসএ গাড়ির (থ্রি-হুইলার) সংঘর্ষ হয়।
এতে জেএসএ গাড়ির যাত্রী সিলেটের বাবু (৪৫) এবং অজ্ঞাত এক যাত্রী নিহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।
এসএইচ





