দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪৫২ জনের। আর শনাক্ত হয়েছে ১৮৭৩ জন করোনা রোগী।
আজ শনিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৭৮ জন। ২৪ ঘণ্টা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন।
এর আগে গতকাল শুক্রবার দেশে মোট ১৬৯৪ জন করোনা রোগী শনাক্ত হয় ও ২৪ জন মারা যায়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৩৪ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯৭৭ টি।
গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।
এদিকে দেশে গত ২৮ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় ৫৪৯ জন। এরপর ২৯ এপ্রিল ৬৪১ জন, ৩০ এপ্রিল ৫৬৪ জন, ১ মে ৫৭১ জন, ২রা মে ৫৫২ জন, ৩রা মে ৬৬৫ জন, ৪ঠা মে ৬৮৮, ৫ মে ৭৮৬ জন, ৬ মে ৭৯০ জন, ৭ মে ৭০৬জন, ৮ মে ৭০৯ জন এবং ৯ মে ৬৩৬ জন, ১০ মে ৮৮৭ জন, ১১ মে ১০৩৪ জন, ১২ মে ৯৬৯, ১৩ মে ১ হাজার ১৬২ জন, ১৪ মে ১০৪১, ১৫ মে ১২০২, ১৬ মে ৯৩০, ১৭ মে ১২৭৩, ১৮ মে ১৬০২, ১৯ মে ১২৫১ জন ও ২০ মে ১৬১৭, ২১ মে ১৭৭৩ ও ২২ মে ১৬৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়।
এএস





