বগুড়ার নিশিন্দারা এলাকায় বাস উল্টে তিনজন নিহত ও আহত হয়েছেন ১০ জন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।তাদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন তিনজন নিহতের কথা জানান।
তিনি আরো জানান, গাইবান্ধা থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি (শাহিন-শাওন পরিবহন) ঘটনাস্থলে পৌঁছলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের ওপর উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আহত ১০ জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এমএম